
চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ চড়িহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার মধ্যরাতে জায়গা-জমির বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ফেরদৌস আরা,(৪০) চড়িহালদার স্থায়ী বাসিন্দা মরহুম আবু বক্করের ছেলে মোঃ লোকমানের স্ত্রী বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানা পুলিশ ওসি তদন্ত।
জমিসংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করেন তাঁর দেবর রবিন ওরফে রনি। এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, সোমবার সকালে সিএমপি বন্দর জোনের সিনিয়র পুলিশ প্রশাসনের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাকে ধরার জন্য পতেঙ্গা থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি তদন্ত।


