
সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ৭০(সত্তর) টি অবৈধ যানবাহন আটক ও মামলা প্রদান এবং ফুটপাত দখলে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে।
শনিবার ১৯ জুলাই সিএমপি’র চাঁন্দগাও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেল গেইট (মোহরা) হতে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর)নেছার উদ্দিন আহম্মেদ নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত রেল গেইট এলাকায় দীর্ঘদিন যাবৎ মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ (মেট্রো রুট পারমিট বিহীন) সিএনজি রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খল ভাবে চলাচল করে সড়কে প্রচন্ড যানজট সৃষ্টি করে আসছে। জরুরী রোগী বাহী এ্যাম্বুলেন্স, সাধারন যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত স্হানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়ে ছিলো। বিষয়টি বিভিন্ন সিটিজেন ফোরাম,মিটিং ও সিম্পোজিয়ামে উঠে আসছিলো। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ ও রুট পারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) টি বিভিন্ন প্রকার যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়। সেই সাথে কালুরঘাট রাস্তার উভয় পাশে ফুটপাথ ও রাস্তা দখল করে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়,যাতে পথচারীরা সহজেই ফুটপাথ ব্যবহার করতে পারে। এতে স্হানীয় এলাকাবাসী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) জানান স্হানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারনের সুবিধার জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে।


