
বন্দরনগরী চট্টগ্রাম নগরীর হালিশহরে চৌধুরীপাড়ায় ডগির খাল এলাকায় ৫০০০ পিস ইয়াবা যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা আনুমানিক ধারণা করা হয়েছে। ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার ১৯ জুলাই বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ
বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই শুক্রবার আনুমানিক রাত ১০ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন চৌধুরীপাড়া সংলগ্ন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক তাদের তল্লাশি করা হয়। অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় তাদের কাছে থেকে ৫ হাজার পিস ইয়াবা যার আনুমানিক বাজার মূল্যের ২৫ লক্ষ টাকা। উপস্থিত দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়। মাদক পাচারকারী দুইজন হলে চট্টগ্রাম আনোয়ারার বাসিন্দা মোঃ আলী হোসেন ও ভোলার তজুমদ্দিনের বাসিন্দা মোঃ জাকির। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।


