বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বিদেশি পিস্তল সহ হত্যা মামলার আসামি ডিবির হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

মহানগর গোয়েন্দা ডিবির নেতৃত্বে টিম০২ এর অফিসার ফোর্স বিশেষ অভিযানে সিএমপির বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় অবস্থান করাকালীন ২৭ জুলাই ২১.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী বাকলিয়া তক্তারপুল খালপাড়া অবস্থান করতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি টিম তক্তারপুল খালপাড় পৌঁছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে। আরেক জন দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সুমন এবং পলাতক আসামীর নাম মোঃ আসিফ বলে জানায়।

তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায়, সে ও পলাতক আসামী মোঃ আসিফ যৌথভাবে গত ২৫ জুলাই আরাকান রোড সংলগ্ন ০৫নং ব্রীজের পশ্চিম পাশে মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মহিউদ্দিন  নামের একজনকে বিদেশী পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। পরে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।

ডিবি টিম তাৎক্ষণিক বাকলিয়া থানায় যোগাযোগ করে খুনের ঘটনায় বর্ণিত গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩৬, ২৬ জুলাই ধারা-৩০২ পেনাল কোড আছে মর্মে জানতে পারেন। মহিউদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলি ১৮নং দক্ষিণ বাকলিয়া তক্তারপুল সংলগ্ন খাল পাড়ের পূর্ব পাশে আবু সওদাগরের কলোনীর পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তুপের নিচে লুকিয়ে রাখা ০১ (এক)টি পুরাতন কালচে রংয়ের সচল বিদেশী পিস্তল, ফায়ারিং পিন, ট্রিগার ও ম্যাগাজিন সংযুক্ত, লম্বা ০৮ ইঞ্চি, ব্যারেলের গায়ে ইংরেজিতে খোদাই করা NO-1711,বডির এক পাশে ইংরেজিতে খোদাই করা AUTO PISTAL এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা MADE IN U.S.A লিখা আছে। যাতে ০৩ (তিন) রাউন্ড তাজা গুলিভর্তি একটি ম্যাগাজিন সংযুক্ত, প্রতিটি গুলির পারকিউশান ক্যাপের পিছনে ইংরেজিতে KF 7.65 লিখা উদ্ধার করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত