বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে বাবার আত্মহত্যা

শ্যামল বর্মন শিমুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে বাবা অহেদ মিয়া কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৩১ জুলাই  উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে৷স্থানীয়রা জানায়- সুহেল মিয়া নান্দুরা গ্রাম থেকে গরু চুরি করে গত ৩০ জুলাই  দুপুরে শালগাঁও কালিসিমা বাজারে বিক্রি করতে গেলে গরুসহ ধরা পড়ে ৷ পরে তাকে স্থানীয় লোকজন আটক করে মারধর করে।সুহেল গরু চুরি করে ধরা পরার পর তার পরিবার নিয়ে স্থানীয় লোকজন নানা কটূক্তি করলে বাবা অহেদ মিয়া অপমান সহ্য করতে না পেড়ে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন । জানা যায়- সুহেল পূর্বেও একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে।
পরিবারের দাবি সোহেল মানসিক ভাবে ভারসাম্যহীন এবং তার উন্নত চিকিৎসার চেষ্টা করা হয়ে ছিল। অহেদ মিয়া নিজে একজন শান্ত, পরিশ্রমী ও নিরীহ মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবার তথা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান- এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত