বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিম ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় তরুণ দল চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক এড. আবু হানিফের সভাপতিত্ব এবং সদস্য সচিব মোঃ ওমর কাইয়ুমের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লায়ন রাসেল মির্জা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিভাগীয় তরুণদলের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান (সাঈদ)। ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ এর সাবেক সিঃ সহ সভাপতি জয়নাল আবেদীন ও সাবেক সাধারণ সম্পাদক তাহের সিকদার। চট্টগ্রাম উত্তর জেলা তরুণদলের আহ্বায়ক নাহিদুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব শরিফ হোসেন মাসুদ।

সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর তরুণদল সিঃ যুগ্ম আহ্বায়ক লায়ন মুসলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসাইন,মিজানুর রহমান, রোকোন উদ্দিন, আশরাফুল ইসলাম, মাহাবুব আলম, মোশারফ হোসেন, জাহেদুল ইসলাম মোরশেদ, এড. আজিজুল হাকিম সায়েম, কানু বাবু কর্মকার, তারেক আজম, হাসান, মহানগর আহ্বায়ক কমিটি সদস্য জাহিদুল  ইসলাম,আব্দুল সালাম টিপু সহ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা, থানা ও উপজেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা আসন্ন ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও ঐতিহাসিক করে তুলতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রচার-প্রচারণা, আলোচনা সভা, র‍্যালি ও গণসংযোগসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত