বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নতুন কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লাহ মোমিন রোডস্থ মেহেরুন টাওয়ারের তৃতীয় তলায় ফোরামের কার্যালয় উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সিআরএফ নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করবে। পাশাপাশি সদস্যদের সার্বিক কল্যাণেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।”

সিআরএফ-এর সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য সাংবাদিক সজল চৌধুরী, মোহন মিন্টু, কামরুল হুদা, সাইফুল্লাহ চৌধুরী, ভূপেন দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম পারভেজ, আবুল কাশেম সরোজ, তানভীর আহমেদ, হাসান মুরাদ, এস এম পিন্টু, সরোয়ার আমিন বাবু, ও রোজী চৌধুরী।

পরে কেক কাটা ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ফোরামের অন্যান্য আরো অনেক  সদস্যরাও উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত