বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

নিউমুরিং টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা ইজারার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম :
নিউমুরিং টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা দেশী-বিদেশী প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।

বুধবার সকাল ১০টায় নগরীর আন্দরকিল্লা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি বিদেশী বা দেশীয় বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ইজারা দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে। শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

বক্তারা আরও বলেন, “জনগণের সম্পদ জনগণের হাতেই থাকতে হবে। বিদেশী প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হলে শ্রমিক সমাজ চুপ করে থাকবে না।” তারা দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা সমাবেশে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত