মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত