শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

নেহার নাচকে কেন ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্করের সাম্প্রতিক এক লাইভ কনসার্ট পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছে। দিল্লিতে অনুষ্ঠিত সেই কনসার্টের একটি ভিডিও নেহা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে।

ভিডিওতে দেখা যায়—ঝলমলে আলো আর দর্শকশ্রোতার উচ্ছ্বাসের ভিড়ে নেহা মঞ্চে পরিবেশন করছেন জনপ্রিয় কিছু গান। তার পরনে ছিল শরীরচাপা লেপার্ড-প্রিন্ট ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট ও থাই-হাই বুট। গানের ছন্দে উচ্ছ্বসিত নাচ, লম্বা ঢেউ খেলানো ব্লন্ড চুলের ঝাঁকুনি—সব মিলিয়ে নেহার পারফরম্যান্সে ছিল ভরপুর এনার্জি।তবে বিতর্ক তৈরি হয় একটি বিশেষ মুহূর্তকে ঘিরে—পারফরম্যান্সের মাঝেই নেহা পানির বোতল তুলে নিজের বুকের ওপর ঢালেন; পানি গড়িয়ে পড়ে পুরো শরীর বেয়ে। সেই দৃশ্যকে কেউ কেউ অত্যন্ত আবেদনময়ী পারফরম্যান্স হিসেবে দেখলেও বিপরীতপক্ষ তীব্র সমালোচনায় মুখর।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন—“অদম্য নেহা-এনার্জি”, “মঞ্চে কী দাপট

”অন্যদিকে অনেকে লিখেছেন—“নোংরা”,“কুৎসিত”,“বার ড্যান্সারের মতো লাগছে।”

একজন লিখেছেন, “সুরের রানি থেকে এমন পর্যায়ে নামা?” আরেকজন আক্ষেপ করেছেন, “এত ভালো একজন গায়িকা নিজের ব্যক্তিত্ব নিজেই নষ্ট করছেন।”তবে এসব সমালোচনার জবাবে এখনো কোনো মন্তব্য করেননি নেহা কাক্কর। এর আগেও বিভিন্ন পারফরম্যান্স ও ফ্যাশন স্টাইল নিয়ে বিতর্কে জড়ালেও শিল্পীটি সচরাচর এসব নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেন না।

নেহা কাক্করের বহুমাত্রিক যাত্রা -১৯৮৮ সালে উত্তর প্রদেশের ঋষিকেশে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেন নেহা। বাবা ছিলেন শিঙাড়া বিক্রেতা। বড় বোন সনু কাক্কর ও ভাই টনি কাক্কর দু’জনেই সংগীতশিল্পী। চার বছর বয়সে গানের যাত্রা শুরু করা নেহা ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নিয়ে নজর কাড়েন।

২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাইয়ে পা রেখে শুরু করেন পেশাদার সংগীতজীবন। প্রথম অ্যালবাম ‘নেহা দ্য রকস্টার’ প্রকাশিত হয় সেই বছরই। ২০১৩ সালে বলিউডে প্রথম প্লেব্যাক; ২০১৪ সালে ‘সানি সানি’ গানের সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।‘জাদু কা ঝাপ্পি’, ‘টুকুর টুকুর’, ‘ন্যায়না’, ‘মে তেরা বয়ফ্রেন্ড’, ‘দিলবার’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা’, ‘সাকি সাকি’সহ একের পর এক হিট গান উপহার দিয়েছেন এই গায়িকা।তার ক্যারিয়ার যতটা উজ্জ্বল, ততটাই আলোচিত তার লাইভ পারফরম্যান্স স্টাইল—আর তাই নেহাকে ঘিরে বিতর্কও যে বারবার ফিরে আসে, সেটা নতুন কিছু নয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত