শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

ডিম্বাণু সংরক্ষণ নিয়ে গুরুত্বসহকারে ভাবছেন রিয়া চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও মাতৃত্ব নিয়ে খোলামেলা মতামত জানালেন। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) নিয়ে সিরিয়াসলি ভাবছেন। তার মতে, বয়স ত্রিশের কোঠায় পৌঁছালে অনেক নারীই এ ধরনের সিদ্ধান্ত ভাবতে শুরু করেন—তাই বিষয়টিকে তিনি স্বাভাবিকভাবে দেখেন।হুমা কুরেশির ইউটিউব চ্যানেলে দেওয়া এক আলাপচারিতায় রিয়া বলেন,“আমার বয়স এখন ৩৩। সম্প্রতি ডিম্বাণু সংরক্ষণ নিয়ে একজন গাইনোকলজিস্টের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে সত্যিই ভাবছি।”

তিনি আরও জানান—“শরীর যেন বলছে, সন্তান নেওয়ার সময় এসেছে; কিন্তু মন বলছে—তোমার তো ইতোমধ্যেই এক সন্তান আছে—তোমার ব্র্যান্ড, তোমার ক্যারিয়ার। ওকেই লালন করতে হবে।”

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই –আগের একটি সাক্ষাৎকারেও রিয়া জানিয়েছিলেন—প্রয়োজনে ৪০ বছর বয়সেও বিয়ে করতে তার আপত্তি নেই।
তার ভাষায়,“বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। আর বিয়েই-বা কেন করতেই হবে? এই চাপটা শুধু নারীদের ওপরেই কেন? পুরুষরা তো এই চাপ অনুভব করে না। জীবনঘড়ির দায় নারীর ওপরই বেশি। ডিম্বাণু সংরক্ষণের মতো সুযোগ আছে—তাই চাইলে যেকোনো নারী এটা করতে পারেন।”

বন্ধুদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, তার বেশির ভাগ বান্ধবীই ৪০-এর কোঠায় গিয়ে বিয়ে করেছেন বা সন্তান গ্রহণ করেছেন। তুলনায় এই বয়সের সিদ্ধান্তকেই তিনি বেশি যুক্তিযুক্ত মনে করেন। রিয়ার ভাষায়,
“আমার বয়স এখন ৩৩। এখনো প্রস্তুত নই। পেশাগতভাবে অনেক কাজ বাকি আছে। তাই এই মুহূর্তে ক্যারিয়ারই অগ্রাধিকার।”

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চেহরে ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের পর রিয়াকে আর বড় পর্দায় দেখা যায়নি। পরে তিনি টেলিভিশনে ফিরে আসেন এমটিভি রোডিজ: কর্ম বা কাণ্ড–এ গ্যাং লিডার হিসেবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত