শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

স্বামীর পদবি সরিয়ে ‘সিঙ্গেল মাদার’ পরিচয়ে নীলাঞ্জনা

নিজস্ব প্রতিবেদক

কলকাতার জনপ্রিয় দম্পতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার সম্পর্কে বহুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছে। অনেক আগেই আলাদা হয়ে গিয়েছেন তারা। দুই মেয়েকে নিয়ে এখন একাই পথ চলছেন নীলাঞ্জনা—বড় মেয়ে থাকছেন মুম্বাইয়ে, আর ছোট মেয়ে কলকাতায়। দুই মেয়ের দায়িত্ব একাই সামলে নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়, মানসিক চাপ এবং ‘সিঙ্গেল মাদার’ পরিচয়ে নিজের লড়াই নিয়ে খোলামেলা কথা বলেন নীলাঞ্জনা। তিনি জানান, কষ্ট থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় হলো কাজে ব্যস্ত থাকা।

নীলাঞ্জনার ভাষায়,“নিজেকে ভালো রাখার একটাই উপায় হচ্ছে কাজে ব্যস্ত থাকা। ব্যক্তিগত জীবনে যত কষ্টই আসুক, কাজের মধ্যে থাকলে কোনও কষ্টই আপনাকে সহজে ছুঁতে পারবে না।”

নিজের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন,“আমি একজন সিঙ্গেল মাদার। আমাকে একা হাতে সব সামলাতে হয়। দুই মেয়ের দায়িত্ব, এরপর কাজ—সবকিছু সময়মতো শেষ করতে হয়। এই ব্যস্ততাই আমাকে শক্তি দেয়।”

যীশু সেনগুপ্তের সঙ্গে আইনি বিচ্ছেদ এখনো না হলেও নিজেকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নীলাঞ্জনা। স্বামীর পদবি নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন তিনি। এমনকি বাড়ির নেমপ্লেটেও আর স্বামীর নাম নেই। দুই মেয়েও বাবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই জানান নীলাঞ্জনা।তবে এতকিছু সামলানোকে তিনি নিজে খুব বড় কিছু মনে করেন না। তার বিশ্বাস—অনেক মানুষই একা হাতে সব সামলে জীবন এগিয়ে নিয়ে যান। জীবনের এই কঠিন সময়ে দুই মেয়েই তার সবচেয়ে বড় শক্তি ও শান্তির উৎস।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত