শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

পার্টনার আমাকে বোঝে, সম্মান করে — তানজিকা আমিন

নিজস্ব প্রতিবেদক

চার দিনের ব্যবধানে দুটি ওয়েব সিনেমায় দেখা যাবে অভিনেত্রী তানজিকা আমিনকে। ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শরাফ আহমেদ জীবনের ‘ডিমলাইট’, আর ১৫ ডিসেম্বর আসছে রায়হান রাফী নির্মিত ‘অমীমাংসিত’।

‘ডিমলাইট’-এ গৃহিণীর চরিত্রে এই সিনেমায় তানিয়া নামের এক গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা। শিক্ষিত হয়েও সংসারের চাপে চাকরি করতে না–পারার বাস্তবতা ফুটে উঠেছে চরিত্রটিতে। তিনি বলেন,“একজন হাউসওয়াইফের জীবনেও টানাপোড়েন থাকে। সন্তান, শাশুড়ি—সবাইকে সামলানো সত্যিই চ্যালেঞ্জিং।”

এ ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম—যিনি এখানে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান। বোহেমিয়ান ঘোড়াসহ বেশ কয়েকটি কনটেন্টে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তানজিকা বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। তিনি খুব হেল্পফুল।” গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত।

সাংবাদিক দম্পতির রহস্যময় খুন—‘অমীমাংসিত’ রায়হান রাফীর ‘অমীমাংসিত’ নির্মিত হয়েছে এক সাংবাদিক দম্পতি খুনের গল্প নিয়ে। এখানে সাংবাদিক দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তানজিকা আমিন ও ইমতিয়াজ বর্ষণ।

সাংবাদিক চরিত্রে অভিনয়কে তানজিকা দেখছেন বিশেষ অভিজ্ঞতা হিসেবে। তিনি বলেন,
“গল্পটি পরিচিত এক বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি হওয়ায় দর্শকের ভরসাটা বেশি। সেই প্রত্যাশার কাছাকাছি যেতে চেষ্টা করেছি আমরা।”গত বছরের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির কথা থাকলেও সার্টিফিকেশন বোর্ডে আটকে ছিল। দেড় বছরের বেশি সময় পর ছবি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

ওটিটিতে নতুন দর্শক পেয়েছি

দুই দশকের ক্যারিয়ারে তানজিকা বহু নাটক ও সিনেমায় কাজ করেছেন। তবে তাঁর অভিনীত মহানগর ২–এর মিতু চরিত্র বিশেষভাবে আলোচিত হয়। নাটক ও ওটিটির পার্থক্য নিয়ে তিনি বলেন,“টিভি নাটকের বাজেট কমতে কমতে খুবই নিচে নেমে গেছে। ওটিটিতে বাজেট ও প্রচারণা বেশি, তাই কাজও ভালো হয়। ওটিটিতে আমার আলাদা ফ্যান–ফলোয়ার তৈরি হয়েছে—এটা বড় পাওয়া।”

সিনেমাতেই নিয়মিত হওয়ার ইচ্ছে সম্প্রতি তিনি কাজ করেছেন রাজীব সালেহীনের ‘রবি ইন ঢাকা’ সিনেমায়, যা পয়লা বৈশাখে মুক্তি পাবে। আরও একটি নতুন ছবিতে কাজ করলেও নাম এখনই জানাতে চাননি।

ব্যক্তিগত জীবন: “পার্টনার আমাকে বোঝে, সম্মান করে”২০২৪ সালের ৬ ডিসেম্বর অস্ট্রেলীয় প্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তানজিকা আমিন। দাম্পত্য নিয়ে প্রশ্নে তিনি বলেন,“আমরা ভালো আছি। আমাদের এক বছর হলো। আমার পার্টনার আমাকে খুব বোঝে, সম্মান করে। আমিও আরাম করে কাজ করতে পারছি—এভাবেই যেন থাকে, সবাই দোয়া করবেন।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত