শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

১৪ ডিসেম্বর জাতির মেধাহত্যার নির্মম অধ্যায়—এম. আবুল ফয়েজ মামুন

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বোয়ালখালী নাগরিক সমাজের আহ্বায়ক এম. আবুল ফয়েজ মামুন এক সংবাদ বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ জাতির সূর্যসন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব ধ্বংস করা।”এম. আবুল ফয়েজ মামুন আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে একটি কালো অধ্যায় হলেও, তা একই সঙ্গে জাতির চেতনার শক্তিশালী ভিত্তি।”

তিনি দুঃখপ্রকাশ করে বলেন, “স্বাধীনতার এত বছর পরও জাতি অনেক ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। মুক্তচিন্তার সংকোচন, ইতিহাস বিকৃতি এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব প্রবণতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলাই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের কথা উল্লেখ করে আরও বলেন, “তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং জ্ঞাননির্ভর বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা জোরদার করা এবং তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো জরুরি।”এম. আবুল ফয়েজ মামুন সরকারকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত