শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সাবেক স্ত্রীর ‘বিস্ফোরক’ মন্তব্যে ক্ষুব্ধ কুমার শানু, ৩০ লাখ টাকার মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের আনা বিস্ফোরক অভিযোগের পর এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এই শিল্পী। রীতার বক্তব্যে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে মুম্বাই হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন কুমার শানু। মামলায় তিনি ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

মাসখানেক আগে এক সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য দাম্পত্য জীবন নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে পারিবারিক সহিংসতার শিকার হতে হয়েছে। ঠিকমতো খাবার দেওয়া হতো না, এমনকি শানু বাড়ি ছাড়ার সময় রান্নাঘরে তালা লাগিয়ে যেতেন বলেও অভিযোগ করেন তিনি। সন্তানের খাবারের জন্য টাকা চাইতে গিয়ে অপমানিত হওয়ার কথাও জানান রীতা। তার ভাষ্য অনুযায়ী, সন্তানদের দুধ কেনার ক্ষেত্রেও তাকে বাধার মুখে পড়তে হয়েছে।এছাড়াও রীতা ভট্টাচার্য অভিযোগ করেন, কুমার শানু অতিরিক্ত নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং তাকে বাইরে বের হতে দিতেন না। গর্ভাবস্থার সময় আদালতে টেনে নেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শানুর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তোলেন প্রাক্তন স্ত্রী।

রীতার এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কুমার শানু। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র আলোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গত অক্টোবর মাসে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে একটি আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশে অভিযোগগুলোকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ বলে উল্লেখ করা হয়।কুমার শানুর পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, প্রায় চার দশক ধরে তিনি সংগীতজগতে সুনামের সঙ্গে কাজ করে এসেছেন এবং লাখ লাখ শ্রোতার ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। কিছু ভিত্তিহীন অভিযোগ তার দীর্ঘদিনের অর্জিত লিগ্যাসিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি চান বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি অভিনেত্রী কুনিকা সদানন্দও তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন, যা নিয়েও তুমুল আলোচনা ও সমালোচনা হয়।

বর্তমানে বিষয়টি আদালতের অধীনে থাকায় উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে সং

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত