শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

অসুস্থ খালেদা জিয়া, তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার জন্য প্রতিটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সোমবার (২৯ ডিসেম্বর) তা জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি সম্ভাব্য বিকল্প প্রার্থী হিসেবেও বিবেচনায় রয়েছেন। বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।এদিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সমীকরণ ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত