শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার ২৮ ডিসেম্বর নগরের ডিটি রোড এবং ঈদগাহ কাঁচা রাস্তার মোড় এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট বেকারিগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং মেয়াদবিহীন ও নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে।
এ কারণে ডিটি রোড এলাকার ইমন ফুডস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা এবং ঈদগাহ কাঁচা রাস্তার মোড় এলাকার ওমর লাইভ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত