সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

কক্সবাজারে ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার সদর ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় অবস্থানরত একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত