শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে ডিসি পার্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্ক এবার সেজেছে মনোমুগ্ধকর ও বর্ণিল নতুন রূপে। প্রতি বছরের ন্যায় এবারও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব–২০২৬” আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী এই আয়োজনে স্থান পেয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমাহার, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে রঙ ও সৌরভে। এবারের উৎসবে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি।
ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপভোগ করতে পারবেন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এবারের উৎসবের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।
এ উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রচারণা স্টলও থাকবে।
আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী ফুল উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত