শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

চট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মূল আসামিসহ ৬ জন গ্রেফতার, উদ্ধার ২৯০ ভরি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে সিএমপির ডিবি (উত্তর) বিভাগ ও পাঁচলাইশ মডেল থানা পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোরে সবুজ দেবনাথ ও তাঁর দুই সঙ্গী একটি সিএনজি যোগে সাবেরিয়া এলাকা থেকে অক্সিজেনের দিকে যাওয়ার পথে আতুরের ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। ভয়ভীতি ও মারধরের মাধ্যমে তারা ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়েরের পর গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৮ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত সুমন চন্দ্র দাস (৪২), মাসুদ রানা ওরফে বাইক বাবু (৩০) ও রফিকুল ইসলাম ওরফে ইমন (২২)-কে গ্রেফতার করা হয়। এ সময় একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তিতে ঢাকার রায়ের বাজার ও চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে রবি কুমার দাস (৪০) ও পান্না রানী দাস ওরফে দিপালী রানী দাশ (৩৮)-কে গ্রেফতার করা হয়। এছাড়া মামলার গোপন তথ্যদাতা বিবেক বনিক (৪২)-কেও আটক করা হয়।
পরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি বাসা থেকে বাক্সবন্দি অবস্থায় “sam 10 TOLAS GOLD 999.0” লেখা ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ২৯০ ভরি এবং বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত