শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, বাতিল করতে হয়েছে শুটিং ও কাজ

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থতায় ভুগছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই নিজের অসুস্থতার বিষয়টি জানিয়েছেন তিনি।

ফারিয়া জানান, গত এক সপ্তাহ ধরে তিনি গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত। এই অসুস্থতার কারণে টানা আট দিন ধরে তার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ রয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।”অসুস্থতার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী আরও জানান, ৫ জানুয়ারি থেকেই তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তবে কাজের প্রয়োজনে জোর করে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তিনি লেখেন, “নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।”

বর্তমানে ফোনে কথা বলার অবস্থাতেও নেই বলে জানান শবনম ফারিয়া। তিনি বলেন, তার কাছে অনেক ফোনকল আসছে, তবে কণ্ঠস্বর না থাকায় কল রিসিভ করা সম্ভব হচ্ছে না। জরুরি প্রয়োজনে মেসেজ বা টেক্সট করার অনুরোধও জানান তিনি।শবনম ফারিয়ার অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন।

উল্লেখ্য, শবনম ফারিয়া ২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।বর্তমানে বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী। ভক্তরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত