শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় কালা বাচ্চু গ্রেপ্তার, অভিযান অব্যাহত

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইদ্রিস আলীসহ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সীতাকুণ্ড থানাধীন ১০নং সলিমপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জঙ্গল সলিমপুর(ছিন্নমূল)এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়,অভিযানকালে আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ০১নং সমাজের বাজার এলাকা থেকে র‍্যাব সদস্যদের ওপর মারাত্মক হামলার ঘটনায় সরাসরি জড়িত এজাহারনামীয় ১৯নং আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সংশ্লিষ্ট ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চালানো হয় বলেও জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত আসামি কালা বাচ্চুর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য এজাহারভুক্ত ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে,র‍্যাব সদস্যদের ওপর হামলার মতো রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থী ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত