শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

বুবলীর মা হওয়া নিয়ে গুঞ্জন, অবাক প্রতিক্রিয়া অপু বিশ্বাসের

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জনে গত কয়েকদিন ধরেই সরগরম নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোচনা স্বাভাবিকভাবেই টেনে এনেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নাম। ভক্তদের কৌতূহল, জল্পনা ও নানা মন্তব্যে বিষয়টি এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।

এবার সেই গুঞ্জন পৌঁছেছে শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে। তবে বিষয়টি শুনে বেশ অবাকই হয়েছেন তিনি। প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন,“আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?”এরপর অপু বিশ্বাস জানান, তিনি বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে কী চলছে বা কোন গুঞ্জন ছড়াচ্ছে—এসব বিষয়ে খোঁজ রাখার সময় তার নেই। তিনি বলেন,
“আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কাজের চাপের কারণে এখন অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকি। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার তেমন খোঁজই নেই।”বর্তমানে অপু বিশ্বাস নতুন দুটি সিনেমা ও একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন। এর মধ্যে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ সিনেমায় তার নায়ক আবদুন নূর সজল। এছাড়া তিনি অভিনয় করছেন ‘সিক্রেট’ নামের আরেকটি সিনেমায়। পাশাপাশি কামরুজ্জামান রোমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘শিকার’-এও দেখা যাবে তাকে।

অন্যদিকে, বুবলীর মা হওয়া নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে এর আগেই বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী নিজেও। আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহায়তা চেয়েছেন বলেও জানা গেছে।উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করেই তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরের বছর ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।এরপর সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্কের সূত্রপাত হয়। পরবর্তীতে বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের জন্মের বিষয়টিও গোপন ছিল। পরে হঠাৎ করেই এসব তথ্য প্রকাশ্যে আসে, যা তখনও বিনোদন অঙ্গনে আলোড়ন তোলে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত