শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের হাতে সিআরএর ষষ্ঠ বর্ষপূর্তি স্মরণিকা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের হাতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন স্মরণিকা তুলে দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে সিআরএ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেলের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটি হস্তান্তর করা হয়। এ সময় সিআইএররে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমে অপসংবাদিকতা প্রতিরোধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোঃ আব্দুস সবুর, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
কর্মশালায় নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, ভারসাম্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত