বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img

পিলখানা ট্র্যাজেডি যথাযথ বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

পিলখানা ট্র্যাজেডির ১৭তম বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় ‘শহীদ সেনা দিবস’ পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা জাতির কাছে চিরভাস্বর। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের অন্যতম নৃশংসতম ঘটনাগুলোর একটি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় কমিশন গঠন করে এবং তাদের রিপোর্টও প্রকাশিত হয়। তবে সে রিপোর্ট বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।সালাহউদ্দিন আহমদ জানান, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। পূর্বে গঠিত কমিশনের সুপারিশ ও বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি কমিশনের অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি শহীদ পরিবারের উদ্দেশে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত