বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

লালমোহন উপজেলায়ে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

ভোলার লালমোহন উপজেলায়ে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। বিরল এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষজন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোড সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে।গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, ভোরের দিকে গাভিটি বাছুর প্রসব করে। পরে তিনি লক্ষ্য করেন, চারটি পা স্বাভাবিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে আরও দুটি পা রয়েছে। প্রথমে বিষয়টি দেখে ভয় পেয়ে যান। পরে স্থানীয় চিকিৎসক এসে আশ্বস্ত করেন যে, এতে বড় কোনো সমস্যা হবে না।

তিনি আরও জানান, বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। খাওয়া-দাওয়া ও অন্যান্য আচরণও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল এবং সচরাচর দেখা যায় না। তবে আশার কথা, ছয় পা থাকলেও বাছুরটির শারীরিক কোনো জটিলতা নেই। বড় হলে প্রয়োজন মনে করলে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দুটি পা অপসারণ করা যেতে পারে।

এদিকে বিরল আকৃতির এই বাছুর দেখতে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত