শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

মুম্বাইয়ের পালি হিলে ফ্ল্যাট বিক্রি, ভক্তদের মনে প্রশ্নের ঝড়

নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Preity Zinta বর্তমানে পরিবার নিয়ে বিদেশে স্থায়ী হলেও মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে তার উপস্থিতি এখনো আলোচনায়। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা Bandra-র পালি হিলে অবস্থিত নিজের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন তিনি। প্রায় ১৮.৫ কোটি রুপির এই লেনদেন ঘিরে এখন সরগরম বি-টাউন।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পালি হিলসের একটি হাইরাইজ ভবনের ১১ তলায় অবস্থিত ফ্ল্যাটটির আয়তন প্রায় ১ হাজার ৭৭০ বর্গফুট। ভবনটি পুনর্নির্মাণের পর নতুনভাবে এই ফ্ল্যাটের মালিকানা পান প্রীতি। পরে সেটি বিক্রি করে দেন তিনি।

জানা গেছে, ফ্ল্যাটটির নতুন মালিক হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক—প্রিয়া নাগর ও রাজীব নাগর। গত ২ মার্চ সম্পত্তিটির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।তবে বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ এর আগেও একই ভবনের ১১ তলায় থাকা নিজের আরেকটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রীতি। ২০২৫ সালের নভেম্বর মাসে বিক্রি করা সেই অ্যাপার্টমেন্টটির আয়তন ছিল প্রায় ১ হাজার ৪৭৪ বর্গফুট এবং এর মূল্য ছিল প্রায় ১৪ কোটি রুপি।মাত্র চার মাসের ব্যবধানে একই ভবনের দুটি বড় সম্পত্তি বিক্রি করে দেওয়ায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ ভাবছেন, প্রীতি কি মুম্বাইয়ে আরও বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা করছেন, নাকি শতকোটি রুপির বিলাসবহুল বাংলো কেনার চিন্তা করছেন?

আবার অনেকের ধারণা, হয়তো তিনি ধীরে ধীরে মুম্বাইয়ের সম্পত্তি গুটিয়ে বিদেশেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন।তবে এসব গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রীতি জিনতা।এদিকে দীর্ঘদিন পর অভিনেত্রীকে আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। তাই সম্পত্তি বিক্রির এই ঘটনা কোনো নতুন চলচ্চিত্র প্রকল্পের ইঙ্গিত কি না— তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বি-টাউনে। তবে এর উত্তর সময়ই বলে দেবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত