শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

পুলিশ প্রশাসনে পরিবর্তন: ডিএমপির তিন ডিসি পদায়ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—এন এম নাসিরুদ্দিন, যিনি আগে উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) এ পদায়ন করা হয়েছে।এছাড়া, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর) এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত