শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

চান্দগাঁওয়ে মদের কারখানায় অভিযান, ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাইমদের একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোলাইমদ ও উৎপাদন সামগ্রীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ ২০২৬ রাত ১০টা ৫০ মিনিটে চান্দগাঁও থানার এসআই (নিরস্ত্র) শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ মোহরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন একটি ভবনের নিচতলায় ভাড়া বাসায় পরিচালিত চোলাইমদের কারখানায় হানা দেওয়া হয়।এ সময় সেখান থেকে রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬) নামে ৬ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১০০০ লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ এবং চোলাইমদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ছিল প্লাস্টিকের পাইপযুক্ত সিলভারের পাতিল, বড় আকারের পাতিল ও সংরক্ষণের জন্য ব্যবহৃত প্লাস্টিকের স্যালাইনের প্যাকেট।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পার্বত্য এলাকা থেকে চোলাইমদ তৈরির উপকরণ সংগ্রহ করে নগরের ওই ভাড়াবাসায় কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ উৎপাদন করছিল। পরে এসব মদ পাইকারি ও খুচরা দামে মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

এ ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নগরজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত