সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবিতে একসঙ্গে একাধিক তারকা

নিজস্ব প্রতিবেদক

বলিউড সুপারস্টার সালমান খান-কে নিয়ে নতুন একটি বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ভামসি পাইডিপল্লি। প্রযোজনায় থাকছেন দিল রাজু। ইতোমধ্যেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।এর আগে নিশ্চিত করা হয়েছে, এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা

এবার শোনা যাচ্ছে, আরও দুই তারকা এতে যুক্ত হতে পারেন। তাদের একজন অরবিন্দ স্বামী। পাশাপাশি চমক হিসেবে থাকছেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত অভিনেতা অনিল কাপুর।তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নির্মাতা দল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’।

জানা গেছে, ছবিটি হবে বড় পরিসরের একটি অ্যাকশন-থ্রিলার, যেখানে থাকবে শক্তিশালী আবেগঘন গল্প। পরিচালক ভামসি পাইডিপল্লি এই ছবিতে সালমান খানকে একেবারে নতুন রূপে হাজির করতে চান—যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।এই সিনেমায় হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। নির্মাতারা এটিকে সর্বভারতীয় (প্যান-ইন্ডিয়া) দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করছেন।শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের এপ্রিলেই দৃশ্যধারণ শুরু হবে এবং ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত