শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

পারকী বীচে অনৈতিক কর্মকাণ্ডে ১৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন পারকী বীচ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (আজ) বিকেলে পারকী বীচের সি-ভিউ নামক আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। তারা হলেন— মামুন (৪২), মোঃ আঃ রহিম (৪০), আব্দুল হালিম (২৮), মোঃ জাহিদ উল্ল্যা (২৬), মোঃ সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলতানা (১৮) এবং করিমা বেগম (২২)। তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও কক্সবাজার জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, পারকী বীচ এলাকার সি-ভিউ হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত