শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
spot_img

জন্মদিনেই ‘রাকা’র ফার্স্ট লুক প্রকাশ ,জুবিলি হিলসে বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-এর জন্মদিন ঘিরে প্রতি বছরের মতো এবারও ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তবে সেই উন্মাদনা একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয় ভারতের হায়দরাবাদ শহরে। বুধবার (৮ এপ্রিল) ৪৪ বছরে পা রাখেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা। জন্মদিনের আগের রাত থেকেই তার জুবিলি হিলসের বাসভবনের সামনে হাজার হাজার ভক্ত ভিড় জমান। পোস্টার, ফেস্টুন আর প্রিয় চরিত্রের সাজে তারা অপেক্ষা করছিলেন এক ঝলক দেখার আশায়।

কিন্তু অতিরিক্ত ভিড় ও আতশবাজির কারণে দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। এতে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এদিকে বিশৃঙ্খলার মধ্যেও ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে আসেন আল্লু অর্জুন। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তার নতুন বড় বাজেটের সিনেমার ফার্স্ট লুক।

জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত এই কল্পবিজ্ঞানধর্মী ছবির নাম ‘রাকা’। প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।প্রকাশিত ফার্স্ট লুকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে আল্লু অর্জুনকে—ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ ও লোমশ দেহে প্রায় পশুসদৃশ এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। নতুন এই লুক ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।জানা গেছে, পুনর্জন্মের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে অতীত ও বর্তমান—দুটি সময়কালই তুলে ধরা হবে। গত দুই বছর ধরে এই বৃহৎ প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক অ্যাটলি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত