
“ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে বায়েজিদ সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমদ শাহিনকে আহ্বায়ক এবং বার্তা সংস্থা খবর বাংলার নির্বাহী সম্পাদক **মো. মুজিব উল্ল্যাহ (তুষার)**কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম ব্যুরো প্রধান মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার মো. মহিউদ্দিন আরিফ, সিটিজি টিভিউনের নির্বাহী সম্পাদক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আব্দুস সবুর এবং দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।
আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক কামাল পারভেজ। এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম এবং বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সোহেল মাহমুদ-এর নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মুহাম্মদ আমির হোসাইন, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মাইন উদ্দিন সাগর, বাংলা টিভির ইমন, পাঠককণ্ঠের মো. হাফিজুর রহমান, আনোয়ার হোসেন মানিক, মো. কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দীপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সংগঠনের আহ্বায়ক আলী আহমদ শাহিন বলেন, বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাসরত মূলধারার পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তাদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে কাজ করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।সদস্য সচিব মো. মুজিব উল্ল্যাহ (তুষার) বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বিএসএফ কাজ করবে।সভায় বক্তারা বলেন, সংগঠনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, মতবিনিময় সভার আয়োজন, সদস্যদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন প্রজন্মের সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান এবং বায়েজিদ বোস্তামী এলাকার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমে কার্যকর ভূমিকা রাখাই হবে বিএসএফের প্রধান লক্ষ্য।
এছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় সংগঠনের সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


