রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_img

ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সীবলী সংসদের ৪৭ বছরের পথচলা

নিজস্ব প্রতিবেদক

 “তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ”—এই প্রত্যয়ে চট্টগ্রামের অন্যতম প্রাচীন ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন সীবলী সংসদ-চট্টগ্রাম-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সদস্যাদের প্রয়াত পরিবারের সদস্যদের স্মরণে সম্মাননা প্রদান, সংগঠনের সদস্যদের জন্য অফিসিয়াল টি-শার্ট উন্মোচন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং ত্রিপিটক থেকে পাঠের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রুবেল বড়ুয়া, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

প্রধান অতিথি ছিলেন সিদ্ধার্থ বড়ুয়া (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অসীম বড়ুয়া, নির্বাহী সদস্য, বাংলাদেশ বৌদ্ধ সমিতি; প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (জাতীয় কমিটি); এবং লিটন বড়ুয়া, কাউন্সিলর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।স্বাগত বক্তব্য দেন সীবলী সংসদের সিনিয়র সহ-সভাপতি রশেশ কুমার চৌধুরী। সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌরভ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক উৎসব বড়ুয়া বাপ্পা।অনুষ্ঠানের শেষে উদযাপন পরিষদের আহ্বায়ক উদাস বড়ুয়া দোলন ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, তরুণদের নৈতিক, মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সীবলী সংসদ দীর্ঘ ৪৭ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সমাজকল্যাণ, সাংস্কৃতিক বিকাশ এবং মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত