
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ নগরীর নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ নারী ও ৪ পুরুষসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (১৪ জুলাই) সিএমপির পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই আশরাফ সিদ্দিকির নেতৃত্বে একটি দল নিউ মার্কেট এলাকার হোটেল মেট্টো ইন-এ অভিযান চালায়। অভিযানের সময় হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। পরে তাদের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-২০৬/২০২৬, তারিখ ১৪ জুলাই ২০২৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬/১০৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


