
কক্সবাজারের সেন্টমার্টিন জেটিঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্র জানায়, টেকনাফ বাজার ঘাট থেকে সেন্টমার্টিনে আসা একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা, জব্দ করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


