সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

নীলফামারীর ডিমলায় ভাড়া বাসা থেকে ১০৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর ডিমলা উপজেলায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ দিন আগে সবুজ ও জিবন্নাহার দম্পতি ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, ওই বাসা থেকেই তারা মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত