বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
spot_img

বোমা সন্দেহে মহাসড়কে যান চলাচল বন্ধ,

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে পড়ে থাকা তালাবদ্ধ একটি ব্যাগকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, ডিবি, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার অভিযান চালায়। পরে ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক নয়, বরং কিছু কাপড়-চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে কালো রঙের তালাবদ্ধ ব্যাগটি রেখে চলে যান এক নারী। দীর্ঘ সময় কেউ ব্যাগটি নিতে না আসায় ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হলে তারা রাত সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেন।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে নিশ্চিত হওয়া যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ব্যাগের ভেতরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স এবং কিছু ছেঁড়া কাপড়-চোপড় পাওয়া গেছে।তিনি বলেন, ব্যাগটি কী উদ্দেশ্যে সেখানে ফেলে যাওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত