বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

সিআরএ’র নতুন আহ্বায়ক কমিটি গঠন, ৯০ দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর আগে গঠিত কমিটি বিলুপ্ত করে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার (১ আগস্ট) রাতে সংগঠনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরু আমিন খোকনসহ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।নবগঠিত আহ্বায়ক কমিটিতে নিউজডে২৪-এর সম্পাদক মো. রুবেলকে আহ্বায়ক এবং দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম প্রতিনিধি সাইফুদ্দিন রমিজকে সদস্য সচিব করা হয়েছে।এছাড়া কমিটিতে দৈনিক আজকালের খবর-এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাকিলকে অর্থ সম্পাদক এবং সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, রতন বড়ুয়াকামরুল সিফাত উল্লাহকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক মো. রুবেল বলেন, সদস্যদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করা হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি সর্বাত্মক চেষ্টা করবে।সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। নির্বাচনী প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আহ্বায়ক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। তিনি এ লক্ষ্যে সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত