সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

নুসরাত ফারিয়ার কালো গাউনের ছবি ভাইরাল, আলোচনায় ক্যাপশনও

নিজস্ব প্রতিবেদক

কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া গয়না আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি—নতুন ফটোশুটে ভিন্ন রূপে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে তার গ্ল্যামারাস লুকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের ক্যাপশনও ভক্তদের নজর কেড়েছে।সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাকে স্নিগ্ধ ও খানিকটা বোল্ড লুকে দেখা গেছে। টিউব কাটের বডি-ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে তার শার্প ও আকর্ষণীয় লুক।

সাজসজ্জায় ফারিয়া বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি একটি নজরকাড়া নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও ব্রেসলেট। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আধুনিকতার ছাপ।ছবিগুলোতে কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। তার অভিব্যক্তিতে ছিল আত্মবিশ্বাস ও গ্ল্যামারের ছোঁয়া।

তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে ফারিয়ার ক্যাপশন। পোস্টে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’ফারিয়ার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ ক্যাপশনটিকে মজার ছলে নেওয়ার পাশাপাশি তার ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। আবার অনেকেই জানতে চেয়েছেন, এই মন্তব্যের পেছনে কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে কি না।

ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও নেটিজেনদের উপস্থিতি বাড়তে থাকে। একজন অনুরাগী লিখেছেন, ‘একদম কুইন লুক!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ অনেকেই তার গ্ল্যামারাস ও বোল্ড লুকের প্রশংসা করেছেন।নুসরাত ফারিয়া নিয়মিতই নিজের ফ্যাশন, কাজ ও ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার নতুন এই পোস্টও এরই মধ্যে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত