মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
spot_img

ফলের গলির ভবনে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার সিগারেট জব্দ র‌্যাবের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত