মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

হেটার্সরাই তারকাকে আলোচনায় রাখে: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

‘একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।’—সম্প্রতি কোরিওগ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’তে অতিথি হয়ে এমন মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনায় এবং এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে নির্মিত পডকাস্টটির প্রথম পর্বের অতিথি হয়েছেন অপু বিশ্বাস। দীর্ঘ আলাপচারিতায় নিজের ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার, সামাজিক যোগাযোগমাধ্যম, ট্রেন্ড, আলোচনা-সমালোচনা এবং তারকাজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

আড্ডায় উঠে আসে অপু বিশ্বাসের জীবনের কঠিন সময়ের বিভিন্ন ঘটনাও। বাবার মৃত্যুর দিনেও শুটিং করার অভিজ্ঞতাসহ পেশাগত জীবনের নানা স্মৃতি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।নতুন পডকাস্ট প্রসঙ্গে কাদরী মাহফুজ বলেন, তারকাদের স্টাইল ও লুক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে তাদের সঙ্গে নানা অভিজ্ঞতা হয়েছে। তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইলকে কেন্দ্র করেই ‘কফি উইথ কাদরী’ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্বে অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একজন তারকাকে অতিথি হিসেবে পেয়ে তিনি আনন্দিত বলেও জানান। সামনে আরও তারকাকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আনার পরিকল্পনার কথাও জানান কাদরী।

‘কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া এবং উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরায় ছিলেন বিহন ও সুফিয়ান। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান। ইতোমধ্যে এমকেএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্টটির প্রমো প্রকাশিত হয়েছে। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর একই চ্যানেলে ‘কফি উইথ কাদরী’র প্রথম পর্ব প্রকাশ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত