মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

ইপিজেডে পুলিশের ওপর হামলা মামলার আসামি রিয়াজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় পুলিশের ওপর হামলা মামলার পলাতক আসামি মোঃ রিয়াজ ওরফে রিয়াদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার রিয়াজ ডাকাতি, চুরি ও ছিনতাইসহ অন্তত সাতটি মামলার আসামি। শনিবার (৩০ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বিপিএমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রিয়াজ ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর এজাহারভুক্ত পলাতক আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৪১/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/২২৫বি/৪২৭/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজের বিরুদ্ধে কোতোয়ালী ও ইপিজেড থানাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও গ্রেপ্তারের সময় ইপিজেডের ব্যারিস্টার কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত