চট্টগ্রাম:- কর্ণফুলী নদী রক্ষাসহ পরিবেশ বিধ্বংশী কার্যক্রমের প্রতিবাদে “প্রকৃতির কান্না” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে এ্যাড ভিশন বাংলাদেশ ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ আন্দোলন কর্মীরা নদী ও প্রকৃতি রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ও মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এ্যালায়েন্স ক্লাবস ইন্টারন্যাশনাল চিটাগাং ডিষ্ট্রিক্ট-১০২৪ এর গভর্ণর রোটারিয়ান এস.এম. আজিজ।
বিশেষ অতিথি ছিলেন চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. আকতার উদ্দিন রানা, চাটগাঁইয়া নওজোয়ানের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী এবং আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টন। বক্তারা বলেন, কর্ণফুলি নদী এখন দূষণ ও দখলের শিকার হয়ে নাব্যতা হারাচ্ছে। যত্রতত্র অবৈধ বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত ড্রেজিংয়ের কারণে নদীর স্রোতধারা পরিবর্তিত হচ্ছে, যা নদীর ঐতিহ্যকে হুমকির মুখে ফেলেছে। বক্তাদের মতে, “কর্ণফুলি নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, আর চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।”
তারা সরকারের প্রতি অবিলম্বে অনিয়ন্ত্রিত ড্রেজিং ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জোর দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান। বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. মাসুদ রানা, আকতার হোসেন নিজামী, লায়ন মো. মাহতাব উদ্দিন, আসিফ ইকবাল, সমীরণ পাল, মোহাম্মদ রফিক, রোজী চৌধুরী, ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ তিতাস, রুবেল দে প্রমুখ।


