শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে শীর্ষ নারী ব্যবসায়ী হালিমা বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জোরপূর্বক অপহরণ করে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি ও অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রামের হালিশহর থেকে শীর্ষ নারী ব্যবসায়ী হালিমা বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে হালিশহর থানা পুলিশের একটি দল রঙ্গীপাড়া রমনা আবাসিক এলাকার কালভার্ট সংলগ্ন সাইফুল স্টোরের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, হালিমা বেগম অপহরণের পর মুক্তিপণ হিসেবে ভুক্তভোগীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি নগদ ৬ হাজার টাকা আদায় করেন। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

হালিশহর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে হালিমা বেগম নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষও দীর্ঘদিন ধরে ভীত-সন্ত্রস্ত ছিলেন। গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত