বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম :
ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরের মুরাদপুর থেকে মিছিল শুরু হয়ে ২ নম্বর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল। তিনি বলেন, “ছাত্রদলের ইতিহাস হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী ধর্ষণ ও দলীয় কোন্দলের ইতিহাস। তাই তারা অন্যদের সমালোচনা করার আগে নিজেদের আয়নায় মুখ দেখা উচিত।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্যাম্পাসে যদি আধিপত্য বিস্তারের রাজনীতি করা হয়, তবে ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনের নামে ব্যালট বাক্স ছিনতাই কিংবা প্রহসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, “শিবির সবসময় নারী নিপীড়ন, ইভটিজিং ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। দেশের প্রতিটি ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর শিবিরের সেক্রেটারি মুমিনুল হক, মহানগর দক্ষিণ শিবিরের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন এবং উত্তর মহানগরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা হলে এবং নির্বাচনে প্রহসনের পুনরাবৃত্তি ঘটানো হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত