বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

আগামী নির্বাচনে শ্রমিকরা দাঁড়িপাল্লা মার্কায় মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়বে- লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে বহু উত্থান-পতন ঘটেছে। বহু দল ও সরকার রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছে। কিন্তু দুঃখজনকভাবে তাদের অধিকাংশই শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখেনি। চব্বিশের ফ্যাসিবাদ পতনের পর আজকের বাংলাদেশ একটি ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আগামী নির্বাচনে গরিব-মেহনতি মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন নেতৃত্বকে নির্বাচিত করার সুযোগ এসেছে। শ্রমিক-মেহনতি জনতা সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাবে। আগামী নির্বাচনে শ্রমিকরা দাঁড়িপাল্লা মার্কায় সিল মেরে ইনসাফের বাংলাদেশ গড়বে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। ইপিজেড থানার সভাপতি হুসাইন মাহমুদের সভাপতিত্বে নগরীর স্থানীয় এক মিলনায়তনে ৫ সেপ্টেম্বর শুক্রবার উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন,সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, পতেঙ্গা থানা সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং জামায়াতে ইসলামীর ৩৯ নং ওয়ার্ড আমীর উসমান গনী।

সম্মেলনে ইপিজেড থানার নতুন কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন শহীদুল ইসলাম। সহ-সভাপতি মনোনীত হন যথাক্রমে হোসাইন মাহমুদ ও রেজাউল করিম খান। সাধারণ সম্পাদক মনোনীত হন আবদুস সবুর আশেকী ও কোষাধ্যক্ষ হন মোঃ শাহজালাল।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত