রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img

চিটাগাং চেম্বারের প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিবেদক

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ— মো. শহীদ, মোহাম্মদ দিদার, বাবলু সালাউদ্দিন, মহসিন সৈয়দ, রাজিবুল হাসান রানা ও নুর উদ্দিন সোহেল প্রমুখ।

এ সময় বক্তব্যে রাজিবুল হাসান রানা বলেন, আওয়ামী লীগ নেতার পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছিল চট্টগ্রাম চেম্বারকে। বৈষম্যের শিকার ব্যবসায়ীরা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আন্দোলন করে হাজ্জাজ গংদের হটিয়ে চেম্বার উদ্ধার করেছিলেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ এক বছর অতিক্রম হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যাতে তার তৃতীয় দফা মেয়াদ আর না বাড়ানো হয়।

ব্যবসায়ী ফোরামের নেতারা বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজকে সত্যিকারের নেতৃত্ব দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। আর সেই পথ প্রশস্ত করতেই প্রশাসকের অপসারণ জরুরি হয়ে পড়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত