বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

ঢাকাসহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন,
“অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।”

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় বসবাসকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত