বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের কারাদণ্ড কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের সাজা ভোগের মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। নারীদের ক্ষেত্রে এই সাজা সর্বোচ্চ ২০ বছর করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন,
“যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের কারাদণ্ড কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সাজা সর্বোচ্চ ২০ বছরে সীমাবদ্ধ করার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে এবং নীতিগত সিদ্ধান্ত হলে তা কার্যকর করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত